সৌদি সরকার বিদেশী উমরাহ হাজিদের জন্য সমন্বিত বীমা ব্যয় ২৩৫ সৌদি রিয়েল থেকে হ্রাস করে ৮৭ সৌদি রিয়েল করেছে- যা চলতি বছরের ১০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এর ফলে এখন থেকে বিদেশী উমরাহ হাজিদের ব্যয় ১৪৮ সৌদি রিয়েল বা ৬৩ শতাংশ হ্রাস পেল।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় এ ব্যাপারে একটি ঘোষণা দিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, ‘উমরাহ’র এই বীমা পলিসিটি একটি সমন্বিত পলিসি- যার মাধ্যমে সৌদি আরবের বাইরে থেকে উমরাহ করতে আসা হাজিদের জন্য কার্যকর হবে।’
সৌদি আরবে যাওয়ার আগে ভিসা প্রসেসিংয়ের মধ্যে অন্তর্ভূক্ত এই বীমা পলিসির মধ্যে রয়েছে- সৌদি আরবে অবস্থানকালে চিকিৎসা, হাসপাতালে ভর্তি, চিকিৎসা, গর্ভাবস্থায় চিকিৎসা, জরুরি প্রসব, জরুরি দাঁতের চিকিৎসা, ট্রাফিক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা, ডায়ালাসাইস এবং অর্ভন্তরীণ ও বহিঃস্থ চিকিৎসা স্থানান্তরের মতো জরুরি অবস্থা।
এই বীমাটি মূলত দুর্ঘটনাজনিত স্থায়ী প্রতিবন্ধকতা, প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু, মৃত ব্যক্তির দেহ তার দেশে ফেরত দেয়া এবং আদালতের রায় দ্বারা জারিকৃত মামলার ক্ষতিপূরণের মতো সাধারণ মামলাগুলোও কভার করে। এর মধ্যে ফ্লাইট বিলম্বের ক্ষতিপূরণ ও ফ্লাইট বাতিলের ক্ষতিপূরণও অন্তর্ভূক্ত। হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই বীমার মেয়াদ সৌদি আরবে প্রবেশের দিন থেকে ৯০ দিন কার্যকর থাকবে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
