বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে বলেছেন, এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ‘সিগন্যাল’।
মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাৎ শেষে নাতালি চুয়ার্ড এ মন্তব্য করেন।
বাংলাদেশের নির্বাচন নিয়ে সুইজারল্যান্ডের কোনো পর্যবেক্ষণ আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাতালি বলেন, আমার এখানে তিন বছর চলছে, এ সময়ে আমি এখানকার স্থানীয় নির্বাচনগুলো পর্যবেক্ষণ করেছি। এখানকার অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের পার্টনারশিপ আছে। তাই এখানকার মানবাধিকার নিয়ে সব সময় সজাগ দৃষ্টি রাখি আমরা। কারণ এটি আমাদের ডিএনএর মধ্যেই আছে, এটি সুইস সংবিধানেও আছে। আমি আশা করছি বাংলাদেশে একটি ফ্রি ও ফেয়ার ইলেকশন (অবাধ ও স্বচ্ছ নির্বাচন) হবে। এটি বাংলাদেশের জন্য আমাদের গুরুত্বপূর্ণ সিগন্যাল।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের সম্পর্ক গত ৫০ বছর ধরে অব্যাহত আছে। বাংলাদেশের উন্নয়নে সব সময়ই অংশীদার হতে চাই আমরা। এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশ কীভাবে সামনে এগোবে তা নিয়ে আলোচনা হয়েছে। ২০২৫ সাল নিয়েও বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা রয়েছে, তার সঙ্গে আছি আমরা।
সুইস ব্যাংকে বাংলাদেশের নাগরিকদের বিনিয়োগ বাড়ছে সে ক্ষেত্রে বাংলাদেশের প্রতি আরও স্বচ্ছতা দেখাবে কিনা এমন প্রশ্নের জবাবে সুইস রাষ্ট্রদূত বলেন, আমি এখানে সব সময়ই স্বচ্ছতা দেখছি। সব আন্তর্জাতিক নিয়ম ও ওইসিডি নিয়ম মেনে যে কেউ সেখানে হিসাব খুলে অর্থ রাখছেন। আমরা বাংলাদেশ সরকারের সঙ্গেও খুব নিবিড়ভাবে কাজ করছি।
বাংলাদেশ সরকার ও বিএফআইউ যেসব তথ্য জানতে চেয়েছে তা দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার টেবিলে অনেক প্রস্তাব এখনো আছে। বাংলাদেশ সরকারের সঙ্গে এ নিয়ে আমরা আলোচনা করছি। সরকারের কাছ থেকেও আমি ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা সঠিক নিয়মেই আলোচনা চালিয়ে যাচ্ছি।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
