যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের সল্টলেক সিটির ২৪৫ মাইল দক্ষিণে অবস্থিত ছোট শহর ইনোচের একটি বাড়ি থেকে পাঁচ অপ্রাপ্তবয়স্ক শিশুসহ এক পরিবারের ৮ সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার শহরটির কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
এক বিবৃতিতে শহরটির পুলিশ জানায়, ৮ হাজার লোকের ইনোচ শহরে সামাজিক তল্লাশি তৎপরতা কার্যক্রম চালাচ্ছিল পুলিশ। এসময় ওই বাড়িটিতে গেলে পাঁচ শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক লোকের লাশ খুঁজে পায়।
নিহত প্রত্যেকের দেহে গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলেও পুলিশের বিবৃতিতে জানানো হয়।
ইনাক শহরের ব্যবস্থাপক রব ডটসন বলেন, দীর্ঘ সময় পরিবারটির কারও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে পুলিশ এসে ঐ ৮ জনের মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, তাদের মৃত্যুর খবরে আমরা সবাই একটু আশ্চর্যই হয়েছি। কারণ এই পরিবারটি সবার পরিচিত ও কমিউনিটির মানুষের সাথে তাদের সুসম্পর্ক ছিল।
এ বিষয়ে জনসাধারণের প্রতি কোনো হুমকি বা সুনির্দিষ্টভাবে কোনো সন্দেহভাজন রয়েছে বলে মনে করছে না কর্তৃপক্ষ।
এই পাঁচ শিশু রাজ্যের আয়রন কাউন্টি স্কুল জেলার স্কুলে পড়াশোনা করতো। ইতিমধ্যে ঐ স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের কাছে পাঠানো এক চিঠিতে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।
এ ঘটনায় শোক প্রকাশ করে উটাহ রাজ্যের গভর্নর এক টুইটে লিখেন, এমন বুদ্ধিহীন সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাচ্ছি। ইনোকের মানুষের জন্য প্রার্থনাও করেন তিনি।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
