এক বছরে বিভিন্ন অপরাধে সাজা পাওয়া প্রায় ৩০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মধ্যপ্রাচ্যর দেশ কুয়েত। তাদের মধ্যে বাংলাদেশি প্রবাসী রয়েছেন ৩ হাজার ৫০০ জন।
মঙ্গলবার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইংরেজি দৈনিক কুয়েত টাইমস’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২২ সালে মাদক সেবন ও বেচাকেনা, মারামারি, চুরি, মাদক তৈরি, পতিতাবৃত্তি, আকামার মেয়াদ উত্তীর্ণ এবং আইন লঙ্ঘন করাসহ বিভিন্ন অপরাধে সাজা পাওয়া প্রায় ৩০ হাজার প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। নিজ দেশে ফেরত যাওয়া প্রবাসীদের মধ্যে ১৭ হাজার পুরুষ এবং ১৩ হাজার নারী।
নিজ দেশে ফেরত আসা পুরুষ প্রবাসীদের মধ্যে ৬ হাজার ৪০০ জন ভারতীয়, ৩ হাজার ৫০০ জন বাংলাদেশি এবং ৩ হাজার মিশরীয় নাগরিক। নারীদের মধ্য ৩ হাজার ফিলিপিনো, ২ হাজার শ্রীলঙ্কান, ১ হাজার ৭০০ ভারতীয় এবং ১ হাজার ৪০০ জন ইথিওপিয়ান নাগরিক।
প্রতিবেদনে আরও বলা হয়, কুয়েতের জনসংখ্যায় ভারসাম্য ও দেশটির শ্রমবাজারে অতিরিক্ত প্রবাসীর সংখ্যা নিয়ন্ত্রণে আনতে অভিযুক্তদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া চলতি বছরও দেশটির শ্রমবাজারে প্রবাসী নাগরিকদের ভারসাম্য আনতে প্রয়োজনে আরও প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে পারে দেশটির সরকার।
কুয়েতে প্রবাসী বাংলাদেশি আরমান মিঞা বলেন, কুয়েতের আইন মধ্যপ্রাচ্যে অনেকে দেশের তুলনায় কঠোর। তাই যারা দেশটিতে কর্মরত রয়েছেন, তাদের উচিত দেশের আইন ভালোভাবে মেনে চলা।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
