ইউক্রেন যুদ্ধে সম্পৃক্ত সব পক্ষের সঙ্গে সমঝোতা আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া। তবে ইউক্রেন ও তার পশ্চিমা সমর্থকরা আলোচনায় বসার প্রস্তাব নাকচ করেছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ রোববার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রোশিয়া-১-এ সাক্ষাৎকার দেন ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি আলোচনা করতে প্রস্তুত বলে জানান।
এ সময় পুতিন বলেন, ‘আমরা গ্রহণযোগ্য সমাধানের জন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে সমঝোতা করতে প্রস্তুত। কিন্তু এটা তাদের ওপর নির্ভর করছে।’
পুতিন আরও বলেন, ‘রাশিয়া ইউক্রেনে ‘সঠিক পথে’ কাজ করছে। কারণ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা রাশিয়াকে আলাদা করার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি আমরা সঠিক পথে কাজ করছি, আমরা জাতীয় স্বার্থ, আমাদের নাগরিকদের, আমাদের জনগণের স্বার্থ রক্ষা করছি। আমাদের নাগরিকদের রক্ষা করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।’
অন্যদিকে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা বলেন, পুতিনকে বাস্তবতায় ফিরে আসতে হবে এবং তাকে স্বীকার করতে হবে রাশিয়া কোনো আলোচনায় চায় না।
ইউক্রেনের রাজনৈতিক নেতা মিখাইলো পোডোলায়াক টুইটে বলেন, রাশিয়া আলোচনা করতে চায় না। কিন্তু তারা দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
