গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড-এর অধিকারী ব্রিটিশ-বাংলাদেশি অলি খান। একই সঙ্গে তার মানবতা বিষয়ক কর্মকাণ্ডে ২০২০ সালে ইংল্যান্ডের রানীর জন্মদিনে এমবিই (ব্রিটিশ সাম্রাজ্যের সদস্য) খেতাব পেয়েছিলেন। রাজা তৃতীয় চার্লসের হাত থেকে এই উপাধি গ্রহণ করেন তিনি।
যুক্তরাজ্যে স্বনামধন্য এবং কমিউনিটিতে নিজ নামে পরিচিত এই বাঙালী সুরমা টেকওয়ে স্টিভেনেজে তার নেতৃত্বে সবচেয়ে বড় পেঁয়াজ ভাজি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠান তিনি। ওই পেঁয়াজ ভাজিটির ওজন ছিল প্রায় ১৭৬ কেজি। এ থেকে প্রাপ্ত অর্থ লন্ডনের ৩০০ গৃহহীন মানুষকে দিয়েছিলেন, ৫০০ জনেরও বেশি মানুষের খাওয়ানোর ব্যবস্থা করেন এবং ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্টে দান করেন তিনি। এছাড়াও অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি।
সিলেটের রাজনগর উপজেলায় জন্ম গ্রহণ করেন অলি খান। ছোট থাকতেই যুক্তরাজ্যে পাড়ি জমান। রন্ধন শিল্পে যাত্রা শুরু হয় বাবার হাত ধরেই।
কর্মজীবনের বিভিন্ন সময়ে বিসিএ (ব্রিটিশ কারি এসোসিয়েশন)-এর সিনিয়র সহ-সভাপতি ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাজ্যে বাংলাদেশি কারি ইন্ড্রাস্ট্রির বৃহত্তম সংগঠন বাংলাদেশ ক্যাটার্রাস এসোসিয়েশন-এর সাথে তিনি লন্ডনের আঞ্চলিক সভাপতি এবং ইউকেবিসিআই-এর পরিচালকের পদও অধিষ্ঠিত করেছেন। এর আগে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে-এর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ গার্ডেনার্স সোসাইটি ইউকে-এর উপদেষ্টা হিসেবেও আছেন। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন কারি উৎসবে অংশগ্রহণের কারণে বিভিন্ন মিডিয়া আউটলেট দ্বারা তাকে ‘কারি কিং’ নাম দেওয়া হয়েছে।
বাংলাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এককালীন অনুদান প্রদান, বাংলাদেশে বন্যা দুর্গতদের ত্রান বিতরণ, ঈদ উপহার সামগ্রী বিতরণ, দরিদ্র ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের জন্য উৎসাহ মূলক বিশেষ বৃত্তি, আর্থিক অনুদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, কোভিড সময়ে বিপর্যস্ত বিভিন্ন অসহায় পরিবারের পাশে বাংলাদেশে বরাবরই তিনি এগিয়ে এসেছেন অলি খান।
অলি খান বলেন, ‘দূর প্রবাসে থেকেও, জন্মভূমি ও দেশের মানুষের জন্য যাদের হৃদয় কাঁদে, অসহায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে যাদের বিবেক জাগ্রত, তাঁরাই প্রকৃত মানবতাবাদী ও দেশপ্রেমিক। মানুষের ভালোবাসাই এগিয়ে যাওয়ার মূল অনুপ্রেরণা।’
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
