পশ্চিম আফ্রিকার দেশ মালিতে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ এর উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনের প্রথমভাগে বাংলাদেশ ক্যাম্পের স্মৃতিসৌধে পুস্প স্তবক অর্পণ করেন ব্যানএফপিইউ-২ এর দায়িত্বরত কমান্ডার মোহাম্মদ রাহাত গাওহারী সহ সকল কমান্ডিং অফিসার ও অন্যান্য সদস্যবৃন্দ । এরপর আনপোল আইপিও টিম লিডার মোস্তফা মাহমাতের নেতৃত্বে শ্রদ্ধা ও সম্মান নিবেদন করেন বিভিন্ন দেশের আইপিও এবং আইভরিকোস্ট সেনা ব্যাটিলিয়নের শান্তিরক্ষীরা। এ সময় বাংলাদেশ কন্টিনজেন্টের একটি চৌকস নারী দল সশস্ত্র সালাম প্রদর্শণ করেন।
দুপুর ১২ টায় বাংলাদেশের ৫১ তম মহান বিজয় দিবস উপলক্ষে মালির গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, ত্যাগ ও চৌকস নেতৃত্ব সকল শান্তিরক্ষীদের সামনে তুলে ধরা হয় এবং তাঁর পরিবারের সকল সদস্যদের সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করা হয়। বঙ্গবন্ধুকন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর বুদ্ধিদীপ্ত নেতৃত্ব ও বাংলাদেশের চলমান উন্নয়নে তাঁর অবদানের কথাও আলোচনা করা হয়।
মহান স্বাধীনতা যুদ্ধে নিহত ৩০ লাখ শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় বাংলাদেশ শান্তিরক্ষীদের দ্বারা পরিচালিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হয় এবং মুক্তিযুদ্ধ নিয়ে একটি তাৎপর্য পূর্ণ নাটিকা প্রদর্শিত হয়।
এ ছাড়া বাংলাদেশ ক্যাম্পের ভিতরে উজ্জ্বল নান্দনিক আলোকসজ্জার ব্যবস্থা করণের মাধ্যমে সাহারা মরুর প্রান্তরে বাংলাদেশের মহান বিজয় দিবসকে অতুলনীয় করে পালন করা হয়।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
