নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘পঞ্চম হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন’। ১১ ডিসেম্বর নিউইয়র্ক সিটির জ্যামাইকায় একটি পাবলিক স্কুলে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে ‘শোটাইম মিউজিক’। সম্মেলনের উদ্বোধন করেন প্রবাসের বিশিষ্ট ব্যক্তিত্ব ও কবি বেলাল বেগ।
এ সময় বেলাল বেগ বলেন, মানুষকে আকর্ষণ করার অসম্ভব এক ক্ষমতা নিয়ে জন্মেছিলেন লেখক হুমায়ূন আহমেদ, যিনি ছিলেন একজন জাদুকর। তার লেখায়, তার ব্যক্তিত্বে, সর্বোপরি তার কাজে তিনি অনন্তকাল বেঁচে থাকবেন।
অপর বক্তারা বলেন, লেখক হুমায়ূন আহমেদ ছিলেন বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের অন্যতম। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্প-কাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। মিসির আলি এবং হিমু তার সৃষ্ট অন্যতম দুটি জনপ্রিয় চরিত্র।
প্রবাসে বসবাসরত কবি ও লেখকদের প্রকাশিত বই সমূহ প্রদর্শন করা হয় এ সম্মেলনে। বই বিনিময়, প্রদর্শন ও বিক্রয় অনুষ্ঠান সকলে উপভোগ করেছেন। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছিল চিত্রাঙ্কন, গানে গানে হুমায়ূন, মুক্ত আলোচনা: লেখকের ভাবনায় হুমায়ূন, হুমায়ূন সাহিত্যে মুক্তিযুদ্ধ এবং স্বদেশ প্রেম, আবৃত্তি, আমার আছে জল, হুমায়ূন স্মৃতিচারণ এবং গল্পে গল্পে হুমায়ূুন।
সম্মেলনে নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্জলি শিল্পী গোষ্ঠী। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী এস আই টুটুল এবং সেলিম চৌধুরী, সেলিম ইব্রাহীমসহ অনেকে। সমবেত সংগীত পরিচালনায় ছিলেন-চন্দন চৌধুরী। এতে অংশ নেন হুমায়ূন ভক্ত সকলে।
চিত্রাঙ্কন পরিচালনায় ফারজিন রাকীবা ও আবু সাঈদ রতন, সহযোগিতায় ছিলেন ড. হাফসা সিদ্দীকা, আলমা ফেরদৌসী লিয়া, খালেদ সরফুদ্দীন, সুমন শামসুদ্দীন ও শিবলী সাদিক।
মুক্ত আলোচনা পর্বে লেখকের ভাবনায় হুমায়ূন, পরিচালনায় ছিলেন রওশন হাসান ও শারমিন রেজা ইভা। এ পর্বে অংশ নেন প্রবাসে বসবাসরত কবি ও লেখকবৃন্দ। হুমায়ূুন সাহিত্যে মুক্তিযুদ্ধ এবং স্বদেশ প্রেম,পরিচালনায় ছিলেন মোশাররফ হোসাইন। আলোচনায় অংশগ্রহণ করেন বেলাল বেগ, অধ্যাপিকা হোসনে আরা, তমিজউদ্দীন লোদী, ফকির ইলিয়াস, ফাহিম রেজা নূর ও ড. মহসিন আলী।
‘আমার আছে জল’ নিয়ে আলোচনা পর্ব পরিচালনায় ছিলেন জি এইচ আরজু ও সাবিনা নিরু। অংশ নেন কবি তমিজউদ্দিন লোদী, শামস আল মমিন, সোনিয়া কাদের, আনোয়ার সেলিম, লায়লা ফারজানা। কবিতা আবৃত্তি করেন আনোয়ারুল লাভলু, নজরুল কবির, নাশ নাসরিন, আহসান হাবিব, পিংকি চৌধুরী ও নীলুফার যারীন ও সিনহা মনসুর।
হুমায়ুন আহমেদের রচনা নিয়ে স্মৃতিচারণ পর্বের পরিচালনায় ছিলেন ছন্দা সুলতান। অংশগ্রহনে: আবু রায়হান, রওশন হাসান, এ বি এম সালেহ উদ্দিন। নৃত্যাঞ্জলি পরিচালনায় ছিলেন চন্দ্রা ব্যানার্জী ও তার দল। ‘গল্পে গল্পে হুমায়ূন’ পর্বটি পরিচালনায় ছিলেন মনজুর কাদের ও শিশুরা।
হুমায়ূন স্মৃতিচারণ পর্ব পরিচালনায় ছিলেন এ বি এম সালেহ উদ্দিন। অংশগ্রহণে ছিলেন বেলাল বেগ, শারমিন রেজা ইভা, শামীম শাহেদ।
আগামী জুনের ৩-৪ তারিখ দু’দিনব্যাপী আরও বর্ধিত পরিসরে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেন হোস্ট সংগঠন ‘শোটাইম মিউজিক’র স্বত্বাধিকারী আলমগীর খান আলম।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
