ইউক্রেনের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধকে ‘উন্মাদ’ উল্লেখ করে কঠোর সমালোচনা করেছেন এ বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান নাগরিক ইয়ান রাচিনস্কি। শনিবার নরওয়ের রাজধানী অসলোয় নোবলে পুরস্কার গ্রহণের সময় চলমান যুদ্ধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল থেকে রাচিনস্কি দাবি করেন, ইউক্রেনের বিরুদ্ধে উন্মাদ ও অপরাধমূলক আগ্রাসন চালাচ্ছে পুতিন বাহিনী। মেমোরিয়াল রাশিয়ার সবচেয়ে সুপরিচিত মানবাধিকার গোষ্ঠীগুলোর মধ্যে একটি। তবে গত বছরের শেষ নাগাদ এটি বন্ধের নির্দেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। বন্ধের তিন দশকের বেশি সময় স্ট্যালিন যুগের নৃশংসতা প্রকাশে কাজ করে আসছিল প্রতিষ্ঠানটি।
মানবাধিকার-গণতন্ত্র নিয়ে কাজ করা ব্যক্তি-প্রতিষ্ঠানের হাতে এবারের নোবেল শান্তি পুরস্কার শনিবার অসলোর সিটি হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালিয়েস বিয়ালিয়াৎস্কি এবং যুদ্ধরত দুই দেশ ইউক্রেন-রাশিয়াভিত্তিক দুই মানবাধিকার সংগঠনকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালিয়েস বিয়ালিয়াৎস্কি জেলে থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন স্ত্রী।
এদিকে ইউক্রেনের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ওলেক্সান্দ্রা মাতভিচুক যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আহ্বান জানিয়েছেন।
মাতভিচুক সতর্ক করে আরও বলেন, যুদ্ধাপরাধীদের শুধুমাত্র কর্তৃত্ববাদী শাসন পতনের পরে দোষী সাব্যস্ত করা উচিত নয়, ‘ন্যায়বিচার অপেক্ষা করতে পারে না’। আমাদের একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং পুতিন, লুকাশেঙ্কো এবং অন্যান্য যুদ্ধাপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
সূত্র: সিএনএন
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
