রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। বুধবার দুপুর পৌনে ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে একজন নিহতসহ অনেকে আহত হয়েছেন। সংঘর্ষের পর বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ অন্তত ৫০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখন পর্যন্ত আমরা লক্ষ করেছি আমাদের ৫০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে সিনিয়র নেতাদের মধ্যে মহানগরের আব্দুস সালাম সাহেব, আমান উল্লাহ আমান সাহেব, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সাহেবসহ আমাদের রিজভী, শিমুল বিশ্বাসহ আমাদের কমপক্ষে ৫০০ জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘তারা (পুলিশ) এখনও পর্যন্ত আমাকে ভেতরে (কার্যালয়ে) ঢুকতে দিচ্ছে না। এটা মানবাধিকার লঙ্ঘন, সংবিধান লঙ্ঘন এবং গণতন্ত্রের প্রতি চরম ও বিরাট ধাক্কা। অবিলম্বে এই গ্রেপ্তারকৃতদের দ্রুত মুক্তি দাবি করছি।’
মির্জা ফখরুল বলেন, ‘যারা নিহত হয়েছেন, শহীদ হয়ে গেছেন- হত্যার জন্য যারা দায়ী সেই সমস্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। আগামী ১০ তারিখে আমাদের যে সমাবেশের কর্মসূচি, সেই কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে পালন করতে পারি তার জন্য ব্যবস্থা সরকারকেই নিতে হবে। আজকের যে হত্যা, এই মৃত্যু, এই নির্যাতন- সব কিছুর দায় সরকারকেই বহন করতে হবে।’
More Stories
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
