পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, ‘১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) আলাদা হয়ে যাওয়া সামরিক নয়, রাজনৈতিক ব্যর্থতাই ছিল।’ বুধবার রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ১৯৭১ সালে তৎকালীন পাক সেনাবাহিনীর পদক্ষেপ ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন বিদায়ী সেনাপ্রধান। বক্তব্যের শুরুতেই তিনি উল্লেখ করেন, যে বিষয়টি নিয়ে তিনি আলোচনা করছেন, যা বেশিরভাগ মানুষই এড়িয়ে যান।
জেনারেল বাজওয়া বলেন, ‘আমি কিছু তথ্য সংশোধন করে দিতে চাই। ১৯৭১ সালে পাকিস্তানের লড়াই করা সৈন্যের সংখ্যা ৯২ হাজার নয়, ৩৪ হাজার ছিল। বাকিরা সরকারের বিভিন্ন দপ্তরের ছিলেন। এই ৩৪ হাজার সৈন্য ভারতীয় সেনাবাহিনীর আড়াই লাখ সেনা এবং মুক্তিবাহিনীর দুই লাখ সদস্যের বিরুদ্ধে লড়াই করেন।’
তিনি বলেন, ‘কঠিন প্রতিকূলতা সত্ত্বেও আমাদের সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে লড়াই করেছে এবং অনুকরণীয় ত্যাগ স্বীকার করেছে। যদিও পূর্ব পাকিস্তানে সেনাবাহিনীর এই আত্মত্যাগকে পাকিস্তান এখনও স্বীকৃতি দেয়নি, যা ভারতীয় সেনাপ্রধান ফিল্ড মার্শাল মানেকশও স্বীকার করেছেন।’
জেনারেল বাজওয়া আরও বলেন, ‘আমি আত্মত্যাগ করা সৈন্যদের অভিবাদন জানাই এবং তা অব্যাহত রাখব। তারা আমাদের বীর এবং তাদের জন্য জাতির গর্ব করা উচিত।’
পাকিস্তানের সেনাবাহিনীকে ছয় বছর নেতৃত্ব দেওয়ার পর চলতি মাসের শেষের দিকে অবসর যাচ্ছেন জেনারেল বাজওয়া। ২০১৬ সালে তিন বছরের জন্য পাকিস্তানের সেনাপ্রধান নিযুক্ত হয়েছিলেন তিনি। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সংসদে সেনাপ্রধানের মেয়াদ সংক্রান্ত আইন সংশোধনের মাধ্যমে তার মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
