স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী ফ্রান্সিস্কা ব্লাজকেজের চিত্রকর্ম নিয়ে ‘বিশ্ব শান্তি ও বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শিরোনামে মাসব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।
প্রদর্শনীর এ উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
চিত্র প্রদর্শনীতে চিত্রশিল্পী ব্লাজকেজের ৩৩টি চিত্রকর্ম ছাড়াও নির্মম নিপীড়ন ও গণহত্যার শিকার মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামমুখর রাজনৈতিক জীবন, জাতিসংঘে ১৯৭৪ সালে তাঁর প্রদত্ত ঐতিহাসিক বক্তৃতা ও বিশ্বনেতাদের সাথে তাঁর বৈঠকসমূহের অসাধারণ কিছু মুহূর্তের আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।
চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, বঙ্গবন্ধু প্রণীত স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্রনীতি ’সকলের প্রতি বন্ধুত্ব, কারও প্রতি বৈরীতা নয়’ আজও আদর্শ বৈদেশিক সম্পর্ক নিরূপণের উজ্জ্বল আলোকবর্তিকা।
রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক জনমতকে প্রভাবিত করতে ভূমিকা রাখার জন্য আগত অতিথিদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মায়ের মমতায় আশ্রয়দানের জন্য বৃটিশ গণমাধ্যম চ্যানেল ফোর নিউজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে মানবতার জননী আখ্যা দিয়েছে।
চিত্রশিল্পী ফ্রান্সিস্কা ব্লাজকেজ তার বক্তব্যে বলেন, মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বিশ্বশান্তি, স্বাধীনতা ও ভ্রাতৃত্বের পক্ষে আঁকা আমার চিত্রকর্মের এ প্রদর্শনী আমার জন্য সম্মানের। চিত্র প্রদর্শনী স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করলাম, যিনি আজীবন ন্যায় ও সাম্য, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ে সংগ্রাম করেছেন।
ফ্রান্সিসকো ব্লাজকেজ বাংলাদেশকে অপার সৌন্দর্য ও অফুরন্ত সম্ভাবনার দেশ উল্লেখ করে আরও বলেন, বাংলাদেশের লোকেরা উদ্যোগী, সৃজনশীল, দৃঢ প্রতিজ্ঞ এবং কঠোর পরিশ্রমী। সর্বোপরি তারা শান্তিপ্রিয়। আর শান্তিতেই মানবতার ভবিষ্যত নিহিত।
বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত এ চিত্র প্রদর্শনী চলবে। সোমবার থেকে শুক্রবার প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা ও বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) দ্বীন মোহাম্মদ ইমাদুল হক।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
