যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের ইতিহাসে প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে পরিচালনা সংক্রান্ত প্রশাসনিক হিসাবরক্ষক হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি আমেরিকান মোহাম্মদ খালেদ। সম্প্রতি তাকে এই পদোন্নতি দেওয়া হয়। এর আগে তিনি ১৬ বছর যাবৎ নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের টো অপারেশনের অডিটস অ্যান্ড অ্যাকাউন্টস ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ খালেদ অ্যাসোসিয়েট অব সায়েন্স (ম্যাথ ও ফাইন্যান্স বিষয়ে ডাবল মেজর) ডিগ্রি অর্জন করেন। নিউ ইয়র্কের সিটি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি (ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টিং বিষয়ে ডাবল মেজর) অর্জন করেন এবং লং আইল্যান্ড ইউনিভার্সিটি, ব্রুকলিন ক্যাম্পাস থেকে মাস্টার্স অব সায়েন্স ডিগ্রি (অ্যাকাউন্টিং ও ট্যাক্সেশন বিষয়ে ডাবল মেজর) অর্জন করেন।
খালেদ বলেন, নিউ ইয়র্ক সিটি পুলিশের অ্যাডমিনিস্ট্রেটিভ পদে কোনো বাঙালি নেই। আমিই প্রথম এই পদে পদোন্নতি পেলাম। এটি অবশ্যই আমাদের জন্য একটি বড় সাফল্য। তিনি জানান, ২০০৪ সালে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের অর্গানাইজ ক্রাইম কন্ট্রোল ব্যুরোতে প্রথম যোগ দেন। এরপর নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের টো অপারেশনের অডিটস অ্যান্ড অ্যাকাউন্টস ইউনিটে যোগ দেন। সেখানে ১৬ বছর দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ খালিদ আরো বলেন, আমাদের কমিউনিটির মানুষ পুলিশের বিভিন্ন পদে যোগ দিচ্ছেন ও পদোন্নতি পাচ্ছেন। এটা ভালো দিক। কিন্তু মাঠের পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়েও আমাদের আরো বেশি সংখ্যায় আসতে হবে। আমি মনে করি, আমাদের দেশের মানুষেরা আরো বড় বড় পদে যাবেন, ডিসিশন মেকার পদে আসবেন। তিনি নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে যোগ দেওয়ার জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। খালেদের দেশের বাড়ি কিশোরগঞ্জে। যুক্তরাষ্ট্রে আছেন ৩৫ বছরের বেশি সময় ধরে। তিনি কুইন্সের করোনায় বাস করেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
