লেবাননে ছিনতাইকারীর গুলিতে নুরুল ইসলাম নামের এক বাংলাদেশি কর্মী গুলিবিদ্ধ হয়েছে। আজ শনিবার ভোরে তাবারজা হাইওয়ে রোডে সাবরা সেতুর কাছে এ ঘটনা ঘটে। বর্তমানে গুলিবিদ্ধ নুরুল ইসলাম স্থানীয় মার্টিন হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বলে জানা গেছে।
লেবানন প্রবাসী বাংলাদেশিরা জানান, প্রতিদিনের মতো নুরুল ইসলাম শনিবার সকালে মোটসাইকেলে করে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় তাবারজা হাইওয়ে রোডে দুই জন ছিনতাইকারী তার পথ অবরোধ করে।ছিনতাইকারীরা তার মোটরসাইকেল, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যেতে চাইলে তাদের সঙ্গে নুরুল ইসলামের ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে ছিনতাইকারীরা নুরুল ইসলামকে গুলি করে পালিয়ে যায়। নুরুল ইসলামের পেটে গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।পরে খবর পেয়ে স্থানীয় বাংলাদেশিরা ছুটে এসে মূমুর্ষ অবস্থায় তাকে স্থানীয় মার্টিন হাসপাতালে ভর্তি করেন। ছিনতাইকারীরা সিরিয়ার নাগরিক বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।
এদিকে এই ঘটনায় বাংলাদেশ দূতাবাস তাৎক্ষণিকভাবে দেশটির স্থানীয় প্রশাসনকে অবহিত করলে লেবাননের আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত সাপেক্ষে ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা বেবে বলে দূতাবাসকে জানিয়েছে।
উল্লেখ্য, লেবাননে চলমান অর্থনৈতিক মন্দায় স্থানীয় আইনকানুন শিথিলতার কারণে প্রায়ই বাংলাদেশিরা এ ধরনের ঘটনার শিকার হচ্ছেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
