প্রবাসীদের নিরাপদ গন্তব্যের তালিকায় বিশ্বব্যাপী র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠেছে এসেছে পর্তুগালের রাজধানী লিসবন। যুক্তরাষ্ট্রের ভাষা শেখার অ্যাপ এবং ই-লার্নিং প্ল্যাটফর্ম প্রিপ্লির ‘গ্লোবাল এক্সপ্যাট ইনডেক্স’ র্যাঙ্কিংয়ে এ স্থান দখল করে ট্রাভেলবুকের জরীপে বিশ্বের ‘সেরা গন্তব্য শহর’ নির্বাচিত হয়েছে লিসবন। তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, দ্বিতীয় স্থানে রয়েছে জর্জিয়ার তিবিলিসি ।
সামগ্রিকভাবে ৬.৫১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে থাকা লিসবনে উচ্চ জীবনযাত্রার ব্যয় ১ হাজার ৩৬৭ ইউরো। গড় ভাড়া ব্যয় ৮৬৫ ইউরো এবং গড় বেতন ৯৫৯ ইউরো। ইন্টারনেটের গতি লিসবনে অনেক, যা কর্মীদের জন্য দুর্দান্ত। নিরাপত্তার পরিপ্রেক্ষিতে লিসবনের সূচক স্কোর ৭০.৮৭। তাই এটি বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রবাসীদের জন্য নিরাপদ গন্তব্যগুলির মধ্যে একটি।
ব্লমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপের প্রাচীনতম শহরগুলির মধ্যে লিসবন একটি। বার্ষিক ওয়েব সামিটের মতো ইভেন্টগুলি আয়োজনে এ শহরটিকে বেছে নিচ্ছে আয়োজকরা। ইউরোপের সবচেয়ে দর্শনীয় সৈকতগুলোও লিসবনে অবস্থিত।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
