‘ফিরে চল মাটির টানে’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ এবারও আয়োজন করছে চতুর্থ লোক উৎসব। প্রবাসে বাংলার লোক ঐতিহ্যকে ঊর্ধে তুলে ধরার লক্ষ্যে উদীচীর এই আয়োজন।
কানাডার টরেন্টোর ড্যানিয়েলস স্পেক্টরামে ২৯ অক্টোবর বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসব চলবে। জাতীয় ও আন্তর্জাতিক সঙ্গীত ও নৃত্যে মুখরিত সন্ধ্যায় লোক গানের ঝাঁপি নিয়ে হাজির হবেন বাংলার লোকশিল্পী গুরুপ্রসাদ দেবাশীষ। কী-বোর্ড ও সঙ্গীত আয়োজনে থাকবেন জাহিদ হোসেন।
উদীচীর নিজস্ব পরিবেশনার পাশপাশি যোগ দিচ্ছে ভারত ও ল্যাটিন আমেরিকার সঙ্গীত দল। নৃত্য পরিবেশনায় আছে নৃত্যালোক ডান্স একাডেমি, আনন্দধারা, সুকন্যা নৃত্ত্যাঙ্গন, নৃত্যকলা কেন্দ্র আর তবলাবাদনে আছে উদীচীর ক্ষুদে বন্ধুরা। সমাগত দর্শক-শ্রোতার জন্য থাকছে রকমারি খাবার ও অন্যান্য স্টল।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ টরন্টোবাসীকে স্বাগত জানিয়ে লোক উৎসবের অনুষ্ঠানমালাকে সফল করে তুলবার আহ্বান জানিয়েছেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
