পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ ক্ষমতাসীন দলের ভারী নেতাদের অডিও ফাঁসের ঘটনা নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক চলছে। শেহবাজ শরিফের ফাঁস হওয়া ১১৫ ঘণ্টার একটি অডিও ইন্টারনেটের ডার্ক ওয়েবে নিলামে উঠেছে বলেও দাবি পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরীর।
শেষমেশ আজ মঙ্গলবার এই নিয়ে মুখ খুলেছেন শেহবাজ শরিফ। তিনি বলেছেন, পাকিস্তানের সম্মান এখন হুমকির মুখে। এছাড়া শেহবাজ শরিফ বলেন, অডিও ফাঁস আন্তর্জাতিক মহলে পাকিস্তানের অবস্থানকে ক্ষতিগ্রস্থ করেছে। নিরাপত্তার কথা চিন্তা করে কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে খোলাসাভাবে কথা বলতে চাইবেন না।
দেশটির রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শেহবাজ শরিফ এসব মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, অডিও ফাঁস কেলেঙ্কারি একটি জটিল বিষয় এবং তিনি এটি তদন্তের জন্য একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করছেন।
এ সময় শেহবাজ প্রশ্ন করেন, এখন বিদেশ থেকে কে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসবেন? এই স্ক্যান্ডাল ২২ কোটি লোকের দেশের সম্মানকে হুমকির মুখে ফেলেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেহবাজ পাকিস্তান মুসলিম লিগের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের জামাই তদবিরের কথা উড়িয়ে দেন।
এর আগে রিপোর্টে দাবি করা হচ্ছে, ফাঁস অডিওতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজসহ শাসক দল পাকিস্তান মুসলিম লিগ (এন)-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম, প্রতিরক্ষামন্ত্রী খেয়াজা আসিফ, আইনমন্ত্রী আজম তরার, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লা এবং পাকিস্তানের সাবেক স্পিকার আয়াজ সাদিকের কন্ঠ শোনা গেছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
