রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ শেষ করতে ইচ্ছুক বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক সাক্ষাৎকারে এরদোয়ানের বরাত দিয়ে এই তথ্য জানায় যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম পিবিএস।
বুধবার (২১ সেপ্টেম্বর) পিবিএস -এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এরদোয়ান।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
তিনি বলেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক আলোচনা থেকে তার ধারণা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শেষ করতে চান তিনি। কারণ, এ মুহূর্তে যা ঘটছে তা অনেকভাবে সমস্যা সৃষ্টি করছে বলে মনে হয়েছে।
এরদোয়ান আরও বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ২০০ জন বন্দি বিনিময় হতে পারে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে এরদোয়ানকে ভারসাম্য বজায় রেখে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা গেছে। তবে তিনি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের দেওয়ার নিষেধাজ্ঞার বিরোধী।
এরদোয়ান পিবিএসকে জানান, এসসিও সম্মেলনে পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠ আলাপ হয়েছে। তা থেকে তার ধারণা হয়েছে, পুতিন যত দ্রুত সম্ভব সবকিছু শেষ করতে চান।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
