জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যেই প্রধানমন্ত্রীকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনাসহ নাগরিক সংবর্ধনা দিতে প্রস্তত হয়ে গেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সফল করতে গত কয়েকদিন ধরে দফায় দফায় আলোচনা করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা। আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছেন তারা।
আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশন শুরু হচ্ছে। জাতিসংঘের উচ্চ-স্তরের সাধারণ বিতর্ক শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে পৌঁছাবেন আগামী ১৮ সেপ্টেম্বর।
গত শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আওয়ামী লীগের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর সফল করতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, দলের নাম ব্যবহার করে একটি কুচক্রীমহল প্রায় প্রতিবছরই প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনার আগে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করে নিজেরা বড় নেতা হওয়ার চেষ্টা করে। তাদের হুঁশিয়ার করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা বলেন, দলের ভেতরে থেকে দলের বিরোধিতা না করে আসুন, আমাদের সঙ্গে কথা বলুন, আপনারা আসলে কী চান? আপনাদের দাবি পূরণের চেষ্টা করা হবে। অন্য দলের মানুষদের হাসানোর মতো কাজ করবেন না। সব ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান নেতারা।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান, প্রচার সম্পাদক এনাম, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান, খোরশেদ খন্দকার, মোর্শেদা জামান, তারিকুল হায়দার চৌধুরী, শাখাওয়াত বিশ্বাস ও যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মোহাম্মদ সেবুল মিয়া প্রমুখ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
