সৌদি আরবের আল কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক, মো. পারভেজ, আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝলম দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মো. আশিকুর রহমান হিরণ।
পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, তিন বছর আগে ফারুক সৌদি আরবে যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি নেন। মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও ও কোম্পানিতে নিয়ে যান ফারুক। অপরদিকে সাদ্দামও তিন বছর আগে সৌদিতে পাড়ি জমান।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাজার করার উদ্দেশে প্রাইভেটকার নিয়ে বের হন ফারুক। চালকের আসনে ফারুকের সঙ্গে তার ছোট ভাই পারভেজ ও সহকর্মী সাদ্দামও ছিলেন। আল কাসিম শহরে পৌঁছানোর আগে রাস্তায় মোড় নেয়ার সময় তাদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, আমরা ঘটনা শুনেছি। ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের আইনি সহায়তার জন্য যা প্রয়োজন তার সবই করব।
কুমিল্লা জনশক্তি রফতানি অধিদফতরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, মরদেহ দেশে আনার জন্য ওই পরিবারগুলোকে সব রকমের সহযোগিতা দেয়া হবে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
