সংযুক্ত আরব আমিরাতে এবার স্বাস্থ্য খাতে বিনিয়োগে হাত দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শুধু বিনিয়োগ নয় এই খাতে বাংলাদেশের চিকিৎসক ও দক্ষ সেবিকাদের কর্মসংস্থানের দ্বারও উন্মোচিত হতে পারে। আধুনিক স্বাস্থ্যসেবা পরিচর্যা করতে পারলে এ খাতটি বাংলাদেশিদের জন্য সুফল বয়ে এনে দিতে পারে। প্রবাসীদের মুক্তি দেওয়ার লক্ষ্যে মানবিক দৃষ্টিকোন থেকে চিকিৎসাসেবায় বিনিয়োগে হাত দিয়েছেন আমিরাতের ৪ প্রবাসী বন্ধু। প্রবাসীদের চিকিৎসা সেবা প্রসঙ্গে অত্যন্ত সহজভাবে বুঝাতে নামকরণ করেছেন “আমার ক্লিনিক”।
রবিবার সন্ধ্যায় আজমানের নিউ সানাইয়ার লুলু হাইপার মার্কেটের ভবনে প্রথম ফ্লোরে ফিতা কেটে আমার ক্লিনিক এর উদ্বোধন করেন, বাংলাদেশ কনস্যুলেট দুবাই কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্ব ইসমাইল গনির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উইমেন এ্যাসোসিয়েশন দুবাই ও উত্তর আমিরাতের সভাপতি আবিদা হোসেন, ক্লিনিকের সি ই ও ইমাম হোসেন, ম্যানেজিং পার্টনার আবু নাইম চৌধুরী, ম্যানেজিং পার্টনার মোহাম্মদ কায়ছার আজাদ, প্রেসক্লাব ইউএই সভাপতি শিবলী সাদিক, মনসুর সবুর, মোহাম্মদ শাফায়াত, মকবুল হোসেন, ইমাম হোসেন জাহিদ পারভেজ প্রমুখ।
বি এম জামাল হোসেন বলেন, আমিরাত প্রবাসীরা বিভিন্ন সেক্টরে এখন পর্যন্ত পূর্ণ সাফল্য অর্জন করেছে। কিন্তু স্বাস্থ্য সেবায় আমরা অনেক পিছিয়ে। ভারত, পাকিস্তান কমিউনিটি এই দেশে স্বাস্থ্য সেবায় অনেক এগিয়ে রয়েছে। সেই হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ‘আমার ক্লিনিক’।
তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, এখানে অনেক প্রবাসী আছেন যাদের স্বাস্থ্য বীমা নেই, তাদের জন্য কম খরচে ভালো চিকিৎসা ‘আমার ক্লিনিক’ থেকে পাবে এই প্রত্যাশা করি।’ বাংলাদেশিদের স্বাস্থ্য সেবায় আগমনে প্রবাসীদের জন্য তাৎপর্যপূর্ণ ও সুবিধা হবে। ব্যবসার পাশাপাশি মানবতার সেবা করার পরামর্শও দেন তিনি।
প্রতিষ্ঠানের সিও ইমাম হোসেন জানান, শতভাগ আধুনিক স্বাস্থ্য সেবা, যৌক্তিক মূল্য আর সু-চিকিৎসা প্রদান এই ক্লিনিক এর প্রতিশ্রুতি। অভিজ্ঞ বাংলাদেশি দাঁতের ডাক্তার দ্বারা দাঁতের সকল সমস্যার সমাধান নিয়ে ‘আমার ক্লিনিক’ পাশে রয়েছে।
তিনি বলেন, ক্লিনিকে সকল ধরনের সাধারণ স্বাস্থ্য সেবা যেমন দুর্ঘটনা জনিত আঘাত, উচ্চ রক্তচাপ, ডায়বেটিস, কোলস্টেরল, কিডনি পাথর, গেস্ট্রিক, আলসার, দীর্ঘস্থায়ী অসুস্থতার, চর্ম এবং যৌন সংক্রান্ত রোগের চিকিৎসা সেবা দেওয়া হবে। শারীরিক অসুস্থতা সেবা প্রদানে ও স্বল্প খরচে সর্বাধুনিক চিকিৎসা সেবা প্রদান করবে। পাশাপাশি মাতৃভাষায় সমস্যার কথা জানতে অভিজ্ঞ বাংলাদেশি ডাক্তার রয়েছে এই ক্লিনিকে। শারজার রোলায় আরেকটা ব্রাঞ্চ রয়েছে বলে জানা তিনি। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং সন্ধ্যা ৫টা থেকে রাত্র ৯টা পর্যন্ত ও শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ১০টা রোগী দেখবেন। শনিবার ক্লিনিক বন্ধ থাকবে।
আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে ডাক্তার দেখানো হবে বলে জানানো হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
