জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ। সংগঠনটির আবুধাবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বাংলাদেশ সমিতির অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
সংগঠনটির আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সেলিম নেওয়াজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলীর যৌথ পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসাইন বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতি বছর যারা সিআইপি নির্বাচিত হয়, তারা দেশে কয়টা কারখানা করেছে, তাদের টাকা কোথায় যায়? দেশের এ দুর্যোগ সময়ে কাউকে তো এগিয়ে আসতে দেখলাম না। তাহলে কী তারা সিআইপি নির্বাচিত হওয়ার পর টাকা আবার বিদেশে ফিরিয়ে নিয়ে আসে? এমন প্রশ্ন রেখে বিষয়টি খতিয়ে দেখতে সরকারের প্রতি অনুরোধ করেন তিনি।
এছাড়াও তিনি বঙ্গবন্ধুর স্মৃতিচারণ এবং বঙ্গবন্ধুসহ তার পরিবারের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমিরাত কমিউনিটির অভিভাবক ও বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সহ সভাপতি সৈয়দ মুহাম্মদ লুৎফর রহমান, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম, সংগঠনের সহ যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান তালুকদার, কার্গো অ্যাসোসিয়েশন আবুধাবির সভাপতি মুহাম্মদ আলম তওহিদ, সংগঠনের উপদেষ্টা মাহমুদ আজম, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মুহাম্মদ মইনুদ্দিন, যুগ্ম সম্পাদক গোলাম কাদের ইফতি, বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিম উদ্দিন সিকদার, ছাত্রলীগ নেতা এইচ এম তানভীরসহ আরও অনেকে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
