মাঙ্কিপক্স সংক্রমণ বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের সিয়াটেলসহ ওয়াশিংটনের কিং কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শুক্রবার জনস্বাস্থ্যবিষয়ক এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
কিং কাউন্টির এক্সিকিউটিভ ডাও কনস্টানটাইন বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে, কিং কাউন্টিতে দেশের অন্যতম সেরা জনস্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে এবং আজকের পদক্ষেপটি নিশ্চিত করবে যে আমাদের কাছে মাঙ্কিপক্সের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম রয়েছে।’
সিয়াটল টাইমস জানিয়েছে, রাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ওয়াশিংটনে ৩৩৩টি মাঙ্কিপক্স সংক্রমণের খবর পাওয়া গেছে, যার মধ্যে ২৭৫টি কিং কাউন্টিতে। দুই সপ্তাহ আগে সেখানে ১৬৬ জন মাঙ্কিপক্স রোগী ছিল।
রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, পিয়ার্স কাউন্টিতে ২১, স্নোহোমিশ কাউন্টিতে সাত, স্পোকেনে কাউন্টিতে পাঁচ, ক্লার্ক কাউন্টিতে পাঁচ এবং ইয়াকিমা কাউন্টিতে চারজন রোগী শনাক্ত হয়েছে।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বের ৯২টি দেশ ও অঞ্চলে মাঙ্কিপক্স রোগে ৩৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এ রোগে মারা গেছেন ১২ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস বুধবার জেনেভায় বলেন, ‘গত সপ্তাহে মাঙ্কিপক্সে প্রায় সাড়ে সাত হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহের থেকে ২০ শতাংশ বেশি।’
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
