বাফলার নবনির্বাচিত ২০২২-২০২৪ এর কমিটির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হল।
গত ২৯ জুলাই (রবিবার) সন্ধ্যায় ভ্যালীর সায়েন্টলজীর বিশাল মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে এ যাত্রা শুরু হয়।
অসংখ্য কমিউনিটির মানুষ স্বপরিবারে অংশগ্রহণ করে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানায়।
আগামী ২ বছরের জন্য এবারে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সভাপতি- লে: (অব.) জিয়া ইসলাম, সহ-সভাপতি- রুশনী আলম, সাধারণ সম্পাদিক- মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক- খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদিক মো. হক রাজু, জনসংযোগ বিষয়ক সম্পাদক- জামিউল ইসলাম বেলাল এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- মোহম্মদ আলী।

উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শরিফ এলেক্স ভিলানুয়েভা এবং ডেপুটি ডিস্ট্রিক্ট এর্টনি জন হাতামি। তারা সংখ্যালঘূ বৈষম্যের বিরুদ্ধে আশ্বাস দিয়ে বলেন, ‘বাংলাদেশীসহ সকল কমিউনিটির প্রতি যে কোন ধরণের বৈষম্য মূলক আচরণ আইনের আওতায় আনা হবে এবং ইমিগ্রেশন সংক্রান্ত সকল সমস্যার সমাধানের প্রতিশ্রুতি প্রদান করেন। শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ হয় এবং নতুন কমিটি সদ্য বিদায়ী কমিটির প্রেসিডেন্ট শিপার চৌধুরীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে যাত্রা শুরু করেন।
উল্লেখ্য, ইতিপূর্বে বাফলার অফিসে নব নির্বাচিত কমিটি শপথ গ্রহণ করেছে। নৈশ্য ভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জাকজমক পূর্ণতায় সমগ্র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
