কুয়েত প্রবাসী বাংলাদেশি নিরোদ দেবনাথের লাশ হস্তান্তরের জন্য পরিবার ও স্বজনদের সন্ধান চেয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস।
গত ৫ জুলাই মোবারক আল কাবীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই প্রবাসী। এ বিষয়ে দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
নিরোদ দেবনাথের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৬ নম্বর আলীনগর ইউনিয়নের সোগীবিল গ্রামে। তার বাবার নাম মৃত ব্রজেন্দ্র দেবনাথ।
নিরোদ দেবনাথরে লাশ দেশে পাঠানো অথবা কুয়েতে সৎকারের জন্য বাংলাদেশে তার স্বজনের বা ওয়ারিশদের অনাপত্তি পত্র প্রয়োজন। স্বজন ও ওয়ারিশদের দূতাবাসের উক্ত +৯৬৫ ৯৯৫৩৬৭৪৩, +৯৬৫ ৯৪৪২৯৭৪৪,+৯৬৫ ৯৯৪৬৭৫৩৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়।
বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আবুল হোসেন বলেন,পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তার পরিবারের সদস্যদের সন্ধান পেলে লাশ দেশে পাঠানো হবে। বর্তমানে লাশটি হাসতালের মর্গে রাখা আছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
