ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোভুক্ত করতে মার্কিন সিনেট মঙ্গলবার দ্বিদলীয় সমর্থনসহ প্রথম পদক্ষেপ গ্রহণ করেছে।
দ্য সিনেট ফরেন রিলেশান্স কমিটি ন্যাটোতে এ দুটি দেশের যোগদানের বিষয়ে প্রায় সর্বসম্মতভাবে একটি প্রস্তাব অনুমোদন করেছে।
কমিটির চেয়ারম্যান ডেমোক্রেটিক সিনেটর বব মেনেনডেজ ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভূক্তির এ উদ্যোগকে সাম্প্রতিক বছরগুলোতে পররাষ্ট্র নীতির নিঃসন্দেহে অন্যতম সাফল্য বলে মন্তব্য করেন।
এদিকে নর্ডিক রাষ্ট্রদুটোর ন্যাটোতে প্রবেশের জন্যে জোটভুক্ত ৩০ সদস্যদের সকলেরই অনুমোদন লাগবে। কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান চলতি সপ্তাহে এ উদ্যোগ ভেস্তে দেয়ার হুমকি দিয়েছেন। যদিও মাদ্রিদে জুনের শেষে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে তিনি এ দুটি রাষ্ট্রের ন্যাটোতে যোগদানের বিষয়ে সম্মত হয়েছিলেন।
উল্লেখ্য, ফিনল্যান্ড ও সুইডেন ঐতিহাসিকভাবেই পূর্বে তাদের বৃহৎ প্রতিবেশীর প্রতি শত্রুতার ভাব বজায় রাখেনি এবং ন্যাটোতেও যোগ দেয়া থেকে দূরে ছিল।
কিন্তু ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন হামলার পর সব হিসেব নিকেশই পাল্টে যায়।
এদিকে ইউক্রেন বছরের পর বছর ধরে ন্যাটোতে যোগ দেয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
