বিশ্বে দুর্বল পাসপোর্টের তালিকায় নবম স্থানে বাংলাদেশের পাসপোর্ট।
মঙ্গলবার বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’।
প্রতি তিন মাস পরপর এই সূচক প্রকাশ করে সংস্থাটি। গত ১৭ বছর ধরে বিশ্বের কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নিয়ে প্রতি বছর র্যাংকিং প্রকাশ করে।
চলতি বছরের তৃতীয় সংস্করণে ১১২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৪তম। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০৪তম অবস্থানে রয়েছে কসোভা ও লিবিয়া।
এর আগের সংস্করণে ১১৬ টি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ১০৩তম।
সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৪১টি দেশ ভ্রমণ করতে পারেন। এসব গন্তব্যের মধ্যে ১৬টি আফ্রিকায়, ১১টি ক্যারিবীয় অঞ্চলে, সাতটি ওশেনিয়ায় (অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বাদে), ছয়টি এশিয়ায় এবং একটি দক্ষিণ আমেরিকায়।
দক্ষিণ এশিয়ার মধ্যে পাসপোর্টের দিক থেকে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপের পাসপোর্ট (৬৩তম)। এরপরেই আছে ভারত (৮৭তম), ভুটান (৯৩তম), শ্রীলঙ্কা (১০৩তম)।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান পঞ্চম। এই অঞ্চলে নেপাল (১০৬তম) ও পাকিস্তানের (১০৯তম) চেয়ে এগিয়ে বাংলাদেশ।
আর র্যাংকিংয়ের তালিকায় শীর্ষে রয়েছে জাপান ও সিঙ্গাপুর।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
