কাতার প্রবাসী দিলিপ কুমার দাশের মেজো মেয়ে পর্ণা দাশ (১৪) গত বুধবার টাঙ্গাইল জেলার সদর উপজেলায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
পর্ণা দাশের পিতা জানান, বেশ কয়েকদিন থেকে পর্ণা জ্বরে আক্রান্ত ছিলেন। তার সুচিকিৎসার জন্য দেশের বাহিরেও নেওয়া হয়েছিল। দেশের বাহির থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে পুনরায় অসুস্থ হয়ে পরে পর্ণা। এ সময় তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন পর্ণা দাশ মারা যায়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে কাতারস্থ বাংলাদেশ কমিউনিটিতে। সবাই তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
পর্ণা দাশ কাতারস্থ বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। এছাড়া পর্ণা দাশ ছিলো বাংলাদেশ কমিউনিটিতে নিয়মিত ক্ষুদে নৃত্য শিল্পী। তাছাড়া বাংলাদেশ দূতাবাস ও স্কুলের আয়োজনে পর্ণা দাশের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।
তার মৃত্যুতে শোক জানান বাংলাদেশ প্রেসক্লাব কাতারের সভাপতি ইউসুফ পাটোয়ারী লিংকন। তিনি বলেন, এমন মৃত্যুর খবর শুনে বুকের ভিতর একধরণের কেপে উঠেছে। এই ছোট বয়সে পর্ণা বিদায় নিবে তা মেনে নিতে কষ্ট হয়।
এছাড়া তার মৃত্যুতে আরও শোক প্রকাশ করেন, প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন কাতারের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন মামুন। তিনি বলেন, পর্ণা দাশ ছিল বাংলাদেশ কমিউনিটির সকলের কাছে অনেক পছন্দের ও স্নেহের। তার চলে মেনে নেওয়া সম্ভব নয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
