রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ অস্ত্র কিনলেও ভারতের ওপর নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র। এজন্য নিজেদের গুরুত্বপূর্ণ একটি আইনে সংশোধন এনেছে দেশটি।
বৃহস্পতিবার (১৪ জুলাই) মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এক ভোটাভুটিতে আইনি সংশোধনী পাস হয়েছে। এতে ভারতের ক্ষেত্রে ক্যাটসা নামক আইন শিথিল করার ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা সম্মত হয়েছেন। খবর: টাইমস অব ইন্ডিয়া
এস-৪০০ মূলত একটি মিসাইল সিস্টেম বা ক্ষেপণাস্ত্র যা রাশিয়ার সব থেকে আধুনিক শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হিসেবে পরিচিত। এ ব্যবস্থায় ভূমি থেকে আকাশে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। চুক্তির পর ইতোমধ্যে এস-৪০০-এর একাধিক চালান হাতে পেয়েছে ভারত। চীন ও পাকিস্তান সীমান্তে খুব শিগগিরই এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হবে জানা গেছে।
সম্প্রতি চীনের মোকাবিলার লক্ষ্যে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চেয়েছে আমেরিকা। রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ছাড়াও সম্প্রতি তেল কিনছে ভারত। তা সত্ত্বেও ভারতের বিরোধিতা করছে না ওয়াশিংটন। তারই ধারাবাহিকতায় এবার আইন সংশোধন করে ভারতকে এই বিশেষ ছাড় দেয়া হলো।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
