যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে পারিবারিক সহিংসতায় অভিযুক্ত এক ব্যক্তির নামে জারি হওয়া পরোয়ানা তামিল করতে গিয়ে তিন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ওই ঘটনায় ৪৯ বছর বয়সী সন্দেহভাজন ল্যান্স স্টোরজকে পুলিশ পরে তাদের হেফাজতে নেয় বলে জানিয়েছে বিবিসি।
ফ্লয়েড কাউন্টির শেরিফ জন হান্ট বলেছেন, সন্দেহভাজন ওই ব্যক্তির বাড়ি পৌঁছানোর পর পুলিশ কর্মকর্তাদেরকে ‘নিখাদ নরকের’ মুখোমুখি হতে হয়েছিল।
কেন্টাকির পূর্বাঞ্চলীয় পাহাড়ি অংশে ১৬৬ অধিবাসী অধ্যুষিত ছোট শহর অ্যালেনে বৃহস্পতিবার রাতের এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে।
নিহত ৩ পুলিশ কর্মকর্তার নাম- ক্যাপ্টেন রাল্ফ ফ্রেসার, ডেপুটি উইলয়াম পেট্রি ও কুকুর পরিচালনাকারী জ্যাকব শাফিনস।
শাফিনস পুলিশের যে কুকুরটি দেখভালের দায়িত্বে ছিলেন, গুলিতে কে৯ ড্রাগো নামের ওই কুকুরটিও মারা গেছে।
ক্যাপ্টেন ফ্রেসার কেন্টাকির প্রেস্টনবার্গ পুলিশ বিভাগে ৩৯ বছর কাজ করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়ে পুলিশ বলেছে, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সম্মান ও গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় একটি আদালত স্টোরজের স্ত্রীকে পারিবারিক সহিংসতা থেকে সুরক্ষা দেওয়ার আদেশ দিয়ে একটি পরোয়ানা জারি করে। পারিবারিক ওই সহিংসতার ধরনের বিস্তারিত জানা যায়নি।
সেই পরোয়ানা তামিল করতে গিয়ে স্থানীয় সময় রাত ৭টার খানিকটা আগে মেইন স্ট্রিটে অবস্থিত স্টোরজের বাড়িতে যাওয়ার পর পুলিশ সদস্যরা বন্দুকের মুহুর্মুহু গুলির মুখে পড়েন।
প্রায় ঘণ্টা তিনেক গোলাগুলি শেষে পরিবারের সদস্যদের মাধ্যমে মধ্যস্থতার পর সন্দেহভাজন স্টোরজকে হেফাজতে নেয় পুলিশ।
তার বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা ও দায়িত্ব পালনকারী কুকুর হত্যা ও হত্যাচেষ্টার একাধিক অভিযোগ আনা হয়েছে।
কেন্টাকি রাজ্য পুলিশ এ গুলির ঘটনার তদন্ত করছে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
