দুবাইতে মোটরসাইকেল দুর্ঘটনায় মিরসরাইয়ের মোহাম্মদ হাছান মিয়া (২৭) নামের যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১ জুলাই) রাত ১১টায় আলআইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাছান মিরসরাই উপজেলার ৪নং ধুম ইউনিয়নের উত্তর নাহেরপুর গ্রামের মোহাম্মদ আবু ভান্ডারির পুত্র।
হাছানের বন্ধু শেখ রাহাদ খান জানান, হাছান আর আমি একসাথে পড়াশোনা করেছি। এসএসসি পাসের পর সে জীবিকার সন্ধানে কয়েক বছর আগে দুবাইতে চলে যায়। সেখানে একটি মোটরসাইকেল কোম্পানীতে ডেলিভারির কাজ করতো। শুক্রবার রাতে মোটরসাইকেল ডেলিভারি দিতে যাওয়ার সময় পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৪নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভুঁইয়া বলেন, আমার ইউনিয়নের নাহেরপুর গ্রামের হাছান নামে একটি ছেলে দুবাইতে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। বিষয়টি দুঃখজনক। লাশ দেশে নিয়ে আসতে কয়েকদিন সময় লাগবে। এখান থেকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে।”
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
