জীবিকার তাগিদে দেশ ছাড়ার এক মাসের মাথায় দক্ষিণ আফ্রিকায় ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন নোয়াখালীর যুবক হাবিবুর রহমান তপু (১৮)।
শুক্রবার (১ জুলাই) স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তপুর বড় ভাই মোঃ আলাউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ম্যালেরিয়ায় মৃত্যু তপু নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের মোঃ আনার উল্লাহর ছেলে।
তপুর বড় ভাই মোঃ আলাউদ্দিন জানান, গত ৩ জুন বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওয়ানা হয় তপু। সেখানে অবস্থানরত তপুর ভগ্নিপতি মোঃ সোহেল এক দালালের সঙ্গে চুক্তি করে। চুক্তি অনুযায়ী দালাল তপুকে মোজাম্বিক ও লেসেথুর বিভিন্ন বন-জঙ্গলের ভেতর দিয়ে দক্ষিণ আফ্রিকায় পৌছায়। যাওয়ার পথে মশার কামড়ে অসুস্থ হয়ে পড়ে সে।
আফ্রিকা পৌঁছানোর দুদিনের মাথায় জ্বর আসে তার। সেখানে চিকিৎসকের শরণাপন্ন হলে তার ম্যালেরিয়া হয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেন। সবশেষ, ৩০ জুন ম্যালেরিয়া জ্বর ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হলে ১ জুলাই সন্ধ্যায় তার মৃত্যু হয়।
তার মরদেহ দেশে আনার জন্য পরিবারের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে।
নাটেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন খোকন জানান, জীবিকার সন্ধানে প্রবাসে যাওয়া তপুর অকাল মৃত্যুর বিষয়টি শুনে কষ্ট পেয়েছি। তার পরিবারের খোঁজ-খবর নিয়েছি।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
