আগামী লেবার ডে লস এঞ্জেলেসে ৩৬তম ফোবানা ২০২২ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ফোবানা সেন্টারের সভাপতি আতিকুর রহমান আতিক।
সেপ্টেম্বর ২,৩ ও ৪ বারব্যাঙ্ক মেরিওট হোটেলে ফোবানা- ২০২২ স্হান নির্ধারণ করা হয়েছে বলে সূত্রে প্রকাশ।
উল্লেখ্য, উক্ত স্হানে ইতিপূর্বে বেশ কয়েকবার ফোবানা অনুষ্ঠিত হয়েছে। এই প্রথম অভিনব পন্থায় হোস্ট কমিটি গঠিত হচ্ছে বলে জানা গেছে।
সম্মিলিত সংগঠন সমূহ থাকছে হোস্ট কমিটি হিসাবে এবং পূর্নাঙ্গ পরিচালনা কমিটি গঠিত হবে সম্মিলিত সংগঠনের দ্বারা। ফলে সকলের সহযোগিতায় ঐক্যবদ্ধ আয়োজনে উদযাপন হবে।
লস এঞ্জেলেস ফোবানার কার্যকরী কমিটিতে থাকছেন। জাহিদ হোসেন পিন্টু (বাংলাদেশ একাডেমী) চেয়ারম্যান, আবুল ইব্রাহিম (বৈশাখী) কনভেনর, সৈয়দ এম হোসেন বাবু (বালা) মেম্বার সেক্রেটারি ও দেওয়ান জামির (বালা) কোষাধক্ষ্য।
অচিরেই কমিটির অন্যান্যদের নাম ঘোষণা ও রেজিষ্ট্রেশন সংক্রান্ত তথ্য সমূহ নব গঠিত কমিটি কতৃক জানানো হবে।
মিডিয়া পার্টনার চ্যানেল আই।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
