সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের পর প্রেম। আর প্রেমের টানে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ছুটে আসেন এক তরুণী। ঘর বেঁধেছেন তার প্রেমিকের সাথে। প্রেমিক সুনামগঞ্জ জেলার ছাতক থানার খামারগাঁওয়ের যুবক ছাদিক মিয়া। বিয়ে করে বর্তমানে তারা সিলেট নগরে বসবাস করছেন।
গেল ১ জুন সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে তাদের বিবাহ নিবন্ধন ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
ফেসবুকে অস্ট্রেলিয়ান তরুণী ‘আরিয়া ভংগাসাকদা’র সাথে পরিচয় হয় ছাদিক মিয়ার। পরিচয় থেকে সম্পর্ক গড়ায় প্রেমে। আর সব শেষে প্রেমের টানে ২০১৮ সালে অস্ট্রেলিয়ান তরুণী আরিয়া ভংগাসাকদা চলে আসেন বাংলাদেশে। উঠেন ছাদিক মিয়ার বাড়িতে। ওই বছরের ১০ অক্টোবর সেখানে ঘরোয়া পরিবেশে ধর্মীয় রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের পর অস্ট্রেলিয়ান তরুণী আরিয়া ভংগাসাকদা ‘সিমা বেগম’ নাম ধারণ করেন। পরবর্তীতে সীমা অস্ট্রেলিয়ায় চলে গেলেও বৈশ্বিক মহামারি করোনার কারণে আর বাংলাদেশে ফিরতে পারেননি। সম্পন্ন হয়নি বিবাহোত্তর সংবর্ধনা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গেল ১ জুন অনুষ্ঠিত হয় সীমা-ছাদিকের বিবাহোত্তর সংবর্ধনা। হয় কাবিননামা রেজিস্ট্রি।
বর্তমানে এই দম্পতি সিলেট নগরীর বাগবাড়িস্থ একটি বাসায় বসবাস করছেন। ছাদিক মিয়ার ভাই ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
