রাশিয়ার হামলায় পূর্ব ইউক্রেনের শিল্পাঞ্চল দনবাস পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সম্প্রতি রুশ সেনারা এই শিল্প অঞ্চলটিকে হামলার কেন্দ্রবিন্দুতে পরিণত করায় দনবাস রীতিমতো নরকে পরিণত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এমনটাই দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
জেলেনস্কি তার ভাষণে বলেন, দখলকারীরা আরো বেশি চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। তাতে জায়গাটি নরকে পরিণত হয়েছে। এটি কোনো অতিরঞ্জন নয়।
তিনি আরও বলেন, ওডেসা অঞ্চল-সহ মধ্য ইউক্রেনের শহরগুলোতে ক্রমাগত রুশ হামলা চলছে। আর দনবাস সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
জেলেনস্কি বলেন, এটি যতটা সম্ভব ইউক্রেনীয়কে হত্যা করার, যতটা সম্ভব বাড়িঘর, সামাজিক সুবিধা এবং উদ্যোগগুলোকে ধ্বংস করার জন্য ইচ্ছাকৃত এবং অপরাধমূলক প্রচেষ্টা।
প্রায় তিনমাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। প্রাথমিকভাবে রুশ সেনারা প্রায় পুরো ইউক্রেনীয় ভূখণ্ডে হামলা পরিচালনা করছে। তবে নিজেদের অবস্থান থেকে সরে এসে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকা আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত করে রাশিয়ার সামরিক বাহিনী। এরপর থেকেই এই অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করে যাচ্ছে রুশ সেনারা।
মূলত রুশ-ভাষী মানুষকে রক্ষা এবং রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের রক্ষার কথা বলে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত দনবাস ভূখণ্ড দখলের চেষ্টা করছে রাশিয়ার সামরিক বাহিনী। আর তাতে রুশ সেনাদের ব্যাপক গোলাবর্ষণে বিধ্বস্ত হচ্ছে ইউক্রেনের এই শিল্প এলাকা।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
