পদ্মা সেতু নিয়ে আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পদ্মা সেতু কি আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি? এটা কি পৈতৃক সম্পত্তি দিয়ে বানিয়েছেন? নাকি আমাদের জনগণের টাকা দিয়ে বানিয়েছেন? পুরোটাই তো আমাদের পকেটের টাকা কেটে নিয়েছে। ১০ হাজার কোটি টাকার প্রকল্প ৩০ হাজার কোটি টাকাতে নিয়ে ওখান থেকে চুরি করেছে। সুতরাং এসব কথা তাদের মুখে শোভা পায় না।’
বুধবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
একই সাথে ‘পদ্মা সেতুর ওপর দিয়ে বিএনপি নেতারা যাতায়াত করতে গেলে তাদের ক্ষমা চেয়ে যাতায়াত করতে হবে’―আওয়ামী লীগের নেতা-মন্ত্রীদের এ রকম বক্তব্যের প্রতিক্রিয়ার ব্যাপারে তিনি বলেন, এই বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করি। এসব অপ্রকৃতিস্থ লোকদের মতো কথা।
এ সময় মির্জা ফখরুল বলেন, পদ্মা সেতু দিয়ে যাতায়াতে সরকার টোল বেশি নির্ধারণ করেছেন। এতে করে যারা যাতায়াত করবেন তাদের আগে যে ব্যয় হতো তার থেকে অনেক বেশি ব্যয় হবে।
যেমন অন্যান্য যে সেতু আছে, যমুনা সেতুতে পারাপারে যে টোল নেওয়া হয় তার চেয়ে অনেক বেশি আনুপাতিক হারে পদ্মা সেতুতে বেশি, অল মোস্ট ডাবল।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
