কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, অব্যবস্থাপনা ও কথা না রাখার জন্য আমরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ চাই। তবে শেখ হাসিনাকে সরিয়ে আমরা বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানকে চাই না। আমরা এমন একটি সরকার চাই, যারা সত্যিকার অর্থে জনগণের জন্য কাজ করবে।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ঈদ পুনর্মিলনী এবং ‘অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন চাই’-শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ক্ষমতাসীনদের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু হত্যায় জড়িত থাকলে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করা হোক। তবে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না- এটা কোনোভাবেই মানতে পারি না।
বিরোধী দলের সরকারবিরোধী আন্দোলন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, জনগণকে সম্পৃক্ত করতে না পারলে এই আন্দোলনে সফলতা আসবে না। তাই আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে হবে।
বিপিপির চেয়ারম্যান বাবুল সরদার চাখারীর সভাপতিত্বে এবং মহাসচিব মো. আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মোস্তাফিজুর রহমান মোস্তফা, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, জাতীয় স্বাধীনতা পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলিস, বিপিপির পারভীন নাসের খান ভাসানী, অ্যাডভোকেট জসীম উদ্দিন, রানী শেখ প্রমুখ।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
