মানবপাচারের অভিযোগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযোগ রয়েছে, ওই নারীর তার স্বামীর মাধ্যমে ড্যান্স বারে চাকরি দেওয়ার নামে ৪০ জন নারীকে অবৈধভাবে দুবাই পাঠিয়েছে।
বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ থেকে অনামিকা আক্তার কাকলী (২৩) নামের ওই নারীকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানিয়েছে, গ্রেপ্তার নারীর স্বামী রফিকুল ইসলাম রানা (৩৪) বর্তমানে দুবাইয়ে বসবাস করছে। সে দীর্ঘদিন ধরে দেশ থেকে নারী পাচারের সাথে জড়িত। স্বামী ও স্ত্রীর এ চক্র গত দুই বছরে ৪০ জন নারীকে দুবাই পাঠিয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব কর্মকর্তা বলেন, কাকলী দেশে থেকে বেকার যুবতীদের উচ্চ বেতনে ড্যান্স বারে চাকরি দেওয়ার নাম করে প্রলোভন দেখাত। এরপর তার স্বামী দুবাই হতে ভ্রমণ ভিসা ও টিকেটের ব্যবস্থা করে দেয়। এজন্য ভুক্তভোগীদের কোনো খরচ বহন করতে হয় না। বিদেশ যাওয়ার পর তার পারিশ্রমিক হতে খরচের টাকা তুলে নেওয়া হয়। ড্যান্স বারে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দুবাই যাওয়ার পর পাচারকৃত নারীদের বিভিন্ন হোটেলে অসামাজিক কাজ করতে বাধ্য করা হত। কেউ এতে আপত্তি জানালে শারিরীক ও মানসিক নির্যাতন করা হত।
অভিযোগকারী এক ভুক্তভোগীর তথ্যের ভিত্তিতে এ চক্রকে আটক করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান,গত বছর নভেম্বরে ভুক্তভোগী যুবতী ভ্রমণ ভিসায় দুবাই যান। সেখানে যাওয়ার পর তিনি প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারলে তিনি দেশে ফিরে আসতে চান। তখন ওই চক্র তাকে দুবাইয়ে আটক রেখে অসামাজিক কাজ করতে বাধ্য করে।
গ্রেপ্তার কাকলীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে বলে জানান বীণা রানী।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
