গত মাসে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে (৪ হাজার ৪০০ কোটি ডলার) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেওয়ার চুক্তি করেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। এরপরই তিনি টুইটারের বাণিজ্যিক ও দেশগুলোর সরকারের কাজে ব্যবহৃত টুইটার হ্যান্ডেলগুলোর ওপর মাশুল আরোপের পরিকল্পনার কথা জানান। তবে ইলন মাস্কের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন মাইক্রোসফটের যৌথ প্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, টুইটারকে একটি ‘বাজে’ প্ল্যাটফর্মে পরিণত করবেন মাস্ক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, ওয়াল স্ট্রিট জার্নালের সিইও কাউন্সিল সামিটে বিল গেটস গত বুধবার এসব কথা বলেন। সেখানেই তাকে ইলন মাস্ক কিনে নেওয়ার পর টুইটারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। যার উত্তর দিতে গিয়ে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বলেন, মাস্কের অতীত রেকর্ড ভালো থাকা সত্ত্বেও তিনি টুইটারে ভুয়া তথ্যের বিষয়টি আরও খারাপের দিকে নিয়ে যেতে পারেন।
বিল গেটস বলেন, ‘ইলন মাস্ক আসলে এটা (টুইটার) আরও খারাপের দিকে নিয়ে যাবেন। ‘তিনি (মাস্ক) আসলে কী করতে যাচ্ছেন, সেটা পুরোপুরি পরিষ্কার নয়।’
তবে গেটস স্বীকার করেন, টেসলা, স্পেসএক্সের মতো কোম্পানিতে ইলন মাস্কের রেকর্ড খুবই ভালো। এই কোম্পানিগুলোতে মাস্ক দক্ষ প্রকৌশলীদের একটা দলকে একত্র করতে পেরেছেন। তবে টুইটারের ক্ষেত্রে আগের কোম্পানিগুলোর মতো তিনি সাফল্য পাবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে তাঁর (গেটস)। আগের ভালো রেকর্ডের জন্য ইলন মাস্ককে ছোট করেও দেখছেন না তিনি।
তিনি আরও বলেন, ‘আমাদের খোলা মন নিয়ে থাকা উচিত এবং কখনোই ইলনকে ছোট করে দেখা উচিত নয়।’
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
