নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মো. ইউসুফ (৩২)। তিনি উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিষ্ণপুর গ্রামের চোর্বাবাড়ির শরীয়ত উল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, ইউসুফ সৌদি প্রবাসী। সম্পত্তি নিয়ে তাঁর চাচাতো ভাইদের সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বাগ্বিতণ্ডা লেগেই থাকত। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিরোধপূর্ণ জায়গা থেকে আম পাড়াকে কেন্দ্র করে চাচাতো ভাই সোহেল, রুবেল ও চাচা নুরনবীর সঙ্গে ইউসুফের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ইউসুফকে মারধর করেন সোহেল ও রুবেল। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করা হয়।
পরে স্বজনেরা ইউসুফকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনবাগ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ‘প্রাথমিকভাবে জানা যায়, বিরোধপূর্ণ জায়গা থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মরদেহ নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। আজ শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ওসি আরও জানান, এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই করে আটক ব্যক্তিদের ব্যাপারে পরে জানানো হবে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
