তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান দুর্বল হয়ে পড়া সম্পর্ক পুনরুদ্ধারে সৌদি আরব সফর করছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এই সফর শুরুর আগে তিনি সৌদি আরবকে ‘ভ্রাতৃপ্রতীম’ দেশ আখ্যায়িত করে বলেছেন, এই সফরের মধ্য দিয়ে সম্পর্কের নতুন যুগ শুরু হবে বলে আশা করছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এক বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সৌদি বাদশাহ সালমানের আহ্বানে সফরে গেছেন এরদোয়ান। সম্পর্ক উন্নয়নের কয়েক মাসের চেষ্টার ফলে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্লেষক এবং কর্মকর্তারা বলছেন, তুরস্কের অর্থনৈতিক দুর্দশা লাঘবে সহায়তা দিতে পারে সৌদি আরব। আগামী বছরের কঠিন নির্বাচনের মুখে রয়েছেন এরদোয়ান। এর মধ্যে বাড়তি মুদ্রাস্ফীতির কারণে চাপে রয়েছে তুর্কি অর্থনীতি।
সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের এরদোয়ান বলেন, এই সফরের উদ্দেশ্য সম্পর্ক উন্নয়ন, রাজনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক সম্পর্ক জোরালো করা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও সাক্ষাৎ হবে বলে জানান এরদোয়ান।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমার সফরে আমরা তুরস্ক-সৌদি সম্পর্কের সব সম্ভাবনা পর্যালোচনা করবে। স্বাস্থ্য, জ্বালানি, খাদ্য নিরাপত্তা, প্রতিরক্ষা শিল্প এবং আর্থিক খাতে সহযোগিতা জোরালো হলে উভয় দেশই লাভবান হবে বলে জানান এরদোয়ান।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
