প্রবাস বাংলা সংবাদদাতা, সামছুল আরেফিন বাবলু:
লিটল বাংলাদেশ প্রেস ক্লাব অব লস এন্জেলেস’র উদ্যোগে গত ২৩ এপ্রিল ২০২২ইং শনিবার ২২ রমজান ইন্ডিয়া’জ ক্ল্যা পিট রেস্টুরেন্টে এক বিশাল পরিসরে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত ইফতার মাহফিলে কম্যুনিটির সর্বস্তরের জনগন বিশেষ করে সমস্ত রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবন্দসহ কম্যুনিটির সম্মানীত ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ থেকে আগত নবাগত ছাত্র/ছাত্রীদের সরব উপস্হিতে ইফতার মাহফিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ হয়েছিল। ছাত্র/ছাত্রীগণ অত্যন্ত কৃতজ্ঞচিত্তে কম্যুনিটি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সাহায্য সহযোগীতার কথা তাদের বক্তব্যে তোলে ধরেন। তারা কৃতজ্ঞতার সাথে বলেন দেশে বাবা/মা বা গার্ডিয়ান রেখে আসলেও এখানে তারা সেই অভাব অনুভব করছেননা, বিদেশের মাটিতে সবাই তাদের প্রতি সহানুভূতিশীল। আবার কমিউনিটির নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে গর্ববোধ করছেন।

প্রেস ক্লাবের সভাপতি জনাব কাজী মশহুরুল হুদা ও সাধারণ সম্পাদক লস্কর আল মামুনের সঠিক তত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক বিলাশী নৈশভোজের মাধ্যমে আয়োজনটি সুসম্পন্ন হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
