অধিকৃত পূর্ব জেরুজালেমে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গত শুক্রবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় ভোরে ‘তাণ্ডব’ চালায় ইসরায়েলি বাহিনী। সেদিনের সহিংসতায় দেড় শতাধিক ফিলিস্তিনি আহত হয়। এর দুই দিন পর আজ রবিবার ফের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে ইসরায়েলি পুলিশ।
স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে সিজিটিএন জানিয়েছে, রবিবার আল-আকসা মসজিদে আবার ‘তাণ্ডব’ চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এতে অন্তত ১৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
তবে পুলিশ বলছে, আল আকসা পরিদর্শনের জন্য ইহুদি দর্শনার্থী সেখানে আসার কিছুক্ষণ আগে শত শত ফিলিস্তিনি পাথর নিয়ে বিক্ষোভ শুরু করে।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইহুদি দর্শনার্থীরা আল-আকসা দেখতে চাইলে তাতে বাঁধা দেয় শত শত ফিলিস্তিনি। এর পরই মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী এবং তাদের সরিয়ে দেয়।
এদিন সহিংসতার সময় ৯ জন ফিলিস্তিনিকে আটক করা হয় বলে খবরে বলা হয়েছে।
ফিলিস্তিন রেড ক্রসের জানিয়েছে, সহিংসতায় অন্তত ১০ জন ফিলিস্তিনি আহত হয়েছে। তিন জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, তাদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়নি তবে আহতদের তারা সাহায্যে এগিয়ে এসেছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
