রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পাকিস্তানে ইমরান খান সরকারের পতন এবং শ্রীলংকায় আর্থিক সংকটের মধ্যেই সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাইডেন-মোদির বৈঠকে মূলত দ্বিপাক্ষিক বিষয়ে সহযোগিতা নিয়েই আলোচনা করা হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
তবে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও ইন্দো-প্রশান্ত মহাসাগীয় অঞ্চল, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতিসহ বিশ্বের নানাবিধ বিষয় নিয়েও নিজেদের মধ্যে তারা মতবিনিময় করবেন। এই সংক্রান্ত আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়েও কথা হতে পারে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে চলতি বছর মার্চে অন্যান্য কোয়াড নেতাদের সঙ্গে আলাপকালে মোদির সঙ্গে শেষ কথা হয়েছিল বাইডেনের।
সোমবারের আলোচনায় রাশিয়ার কাছ থেকে ভারতের তেল ও অস্ত্র কেনার পরিণতি নিয়ে ওয়াশিংটন নয়াদিল্লিকে সতর্ক করতে পারে বলে এই ব্যাপারে সংশ্লিষ্টরা মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
