যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুতই ফয়সালা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাসের সঙ্গে বৈঠকের পর আইনমন্ত্রী এ কথা জানান।
আনিসুল হক বলেন, রাশেদ চৌধুরীকে ফেরাতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি (পিটার) বলেছেন, এটা একটা বার্নিং ইস্যু, এ ইস্যুগুলো দ্রুত ফয়সালা করা উচিত। এ বিষয়ে সম্পর্কে নেতিবাচক ছায়া পড়ুক, সেটা তিনি (পিটার) চান না। এ ব্যাপারে কিছু মডালিটির আলাপ হয়েছে। সেই মডালিটি অনুযায়ী আমরা এগিয়ে যাব, সেটাই সিদ্ধান্ত নিয়েছি।
আইনমন্ত্রী বলেন, পিটার আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কে জানতে চেয়েছেন। এ বিষয়ে তাকে বলেছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কখনও বাক-স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি। এটা করা হয়েছে সাইবার সিকিউরিটি রক্ষার জন্য।
এ ছাড়াও ঢাকায় একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। আমি (আইনমন্ত্রী) বলেছি আদালত এ মামলাটি গুরুত্বের সঙ্গে বিচার কার্য পরিচালনা করছে। তবে মার্কিন রাষ্ট্রদূত তাদের একজন আইনজীবী নিয়োগের কথা বলেছেন। সেই রকম একটা পারমিশন হয়তো চাইবেন। আমি বলেছি, সেখানে আমাদের কোনো আপত্তি নেই।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
