বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের উদ্যোগে যথাযথ মর্যদায় আজ শুক্রবার (২৫ মার্চ) ‘জাতীয় গণহত্যা দিবস’ পালিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ঢাকায় প্রাপ্ত বিভিন্ন মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
জাপানে বাংলাদেশ দূতাবাস : জাপানের টোকিওস্থ বালাদেশ দূতাবাস নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ ‘গণহত্যা দিবস’ পালন করে। দিবসটি উপলক্ষ্যে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিরা ‘দূতাবাস ভবনস্থ’ বঙ্গবন্ধু মিলনায়তনে জমায়েত হন।
মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালনর মাধ্যমে শুরু করা হয় দিনের কার্যক্রম। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদত বরণকারী তাঁর পরিবারের সদস্যসহ ২৫ মার্চ কালরাতে ও নয় মাসের মুক্তিযুদ্ধ চলাকালিন ৩০ লাখ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এছাড়াও, দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বক্তৃতার শুরুতেই ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়ঙ্কর কালরাতে পাকিস্তানি হানাদারদের ঘৃণ্য ও কাপুরুষোচিত আক্রমণে যারা শহীদ হয়েছেন তাঁদেরকে গভীর শদ্ধাভরে স্মরণ করেন। তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্ নেসা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য এবং বীর মুক্তিযোদ্ধাদের।
এ সময় রাষ্ট্রদূত বলেন, অপারেশন সার্চলাইট নামে পরিচালিত পাকিস্তানি হানাদারদের এ গণহত্যার মূল উদ্দেশ্য ছিল ঢাকাসহ তৎকালীন পূর্বপাকিস্তানের প্রধান শহরগুলোর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ছাত্র ও স্বনামধন্য বুদ্ধিজীবীদের হত্যা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অসহযোগ আন্দোলন কঠোর হস্তে দমন করে তৎকালীন পূর্বপাকিস্তানে পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্তে গড়া স্বাধীন বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে। রাষ্ট্রদূত জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে কাজ করারও আহবান জানান।
এছাড়াও, ভিয়েতনামের হ্যানয়স্থ বাংলাদেশ দূতাবাস এবং ভারতের মুম্বাইয়ে বাংলাদেশের উপ-হাইকমিশনেও এ দিবস পালিত হয়।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
