তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ দূতাবসের উদ্যোগে ‘বাংলাদেশের জনগণ, প্রকৃতি ও উন্নয়ন’ নিয়ে সপ্তাহ ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৩ মার্চ ) তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান এনডিসি ও আঙ্কারা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র জনাব সেরজান চিলগিন যৌথভাবে ফিতা কেঁটে প্রদর্শনীটির উদ্বোধন করেন।
বাংলাদেশ দূতাবাস আঙ্কারা ও আঙ্কারা সিটি কর্পোরেশন সহযোগিতায় ‘বাংলাদেশের জনগণ, প্রকৃতি ও উন্নয়ন’ বিষয়বস্তুর ওপর ‘খিজিলাই মেট্রো ইসতাসিওনুর মেট্রো সানাত গ্যালারিতে’ গোল্ডেন জুবলি ও বাংলাদেশের স্বাধীনতা এবং মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে এ আলোকচিত্র প্রদর্শনীর শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন তুরস্কের বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রধান জনাব রমজান কাবাসাকাল, দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও উভয় দেশের নাগরিকরা।
বুধবার তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মস্যূদ মান্নান এনডিসি ও আঙ্কারা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র জনাব সেরজান চিলগিন ‘বাংলাদেশের জনগণ, প্রকৃতি ও উন্নয়ন’ নিয়ে সপ্তাহ ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।
প্রদর্শনীতে বাংলাদেশের জনগণ, প্রকৃতি ও উন্নয়ন বিষয়ক আলোকচিত্রসমূহ দেখানো হবে। উল্লেখ্য যে, এ প্রদর্শনীটি আজ ২৩ মার্চ ২০২২ তারিখে শুরু হয়ে আগামী ৩০ মার্চ ২০২২ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীর জন্য যে স্থানটি বেছে নেয়া হয়েছে, সে স্থানটি দিয়ে প্রতিদিন হাজার হাজার নারনারী যাতায়াত করে। এই প্রদর্শনীটি সাধারণ তুর্কি নাগরিকদের বাংলাদেশের ইতিহাস, সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্য সম্পকে জানতে সাহায্য করবে।
এসময় রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান এনডিসি তার বক্তব্যে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি, রাজনৈতিক কর্মকাণ্ড এবং বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদানের প্রতি আলোকপাত করেন। অতঃপর বর্তমান বাংলাদেশের জনগণ, প্রকৃতি ও উন্নয়নের যে সুবিশাল কর্মযজ্ঞ প্রতিফলিত হয় সে বিষয়ের ওপর আলোচনা করেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, এ প্রদর্শনী তুরস্কের বন্ধুপ্রতিম জনগণকে বাংলাদেশের রূপকল্প, দর্শন ও মতাদর্শ এবং বাংলাদেশের সৌন্দর্য সম্পর্কে জানতে অনুপ্রাণিত করবে। আঙ্কারার ডেপুটি মেয়র সেরজান চিলগিন তার বক্তব্যে, আঙ্কারা সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মধ্যে সি-স্টার সিটি এগ্র্রিমেন্ট শীঘ্রই সই হবে। এছাড়া বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অগ্রযাত্রার কথা উল্লেখ করে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যৌথভাবে এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
