স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমেরিকা দুঃসময়ে বাংলাদেশের পাশে থেকেছে। করোনাভাইরাসের প্রকোপের ভেতরেও আমরা এটা দেখেছি। এ সময়ে আমেরিকা আমাদের ছয় কোটি ১০ লাখ ডোজ টিকা দিয়েছে।’
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আজ সোমবার আমেরিকা সরকারের দেওয়া উপহারের ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকাদান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের আন্ডার সেক্রেটারি প্যাট্রিসিয়া নুল্যান্ড, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কবীরসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমেরিকা এই করোনার দুঃসময়ে সব সময়ই বাংলাদেশের পাশে থেকেছে। কখনও তারা ভেন্টিলেটর পাঠিয়েছে, কখনও টিকা পাঠিয়েছে, কখনও অন্যান্য চিকিৎসাসামগ্রী দিয়েছে। বিশ্বের অনেক দেশই যখন করোনার টিকার জন্য হাহাকার অবস্থায় ছিল সেসময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশকে ছয় কোটি ১০ লাখ ডোজ ফাইজার ও মডার্নার মতো অত্যন্ত কার্যকর টিকা পাঠিয়েছে। এতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। বাংলাদেশ সরকার আমেরিকার এই মহানুভবতায় কৃতজ্ঞ। বাংলাদেশ সরকার অনুষ্ঠানে উপস্থিত আমেরিকার আন্ডার সেক্রেটারির নুল্যান্ডের মাধ্যমে আমেরিকার রাষ্ট্রপতি ও জনগণের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে।’
বাংলাদেশের সঙ্গে আমেরিকার বিদ্যমান সুসম্পর্ককে আরও সম্প্রসারণ করতে আমেরিকা সোচ্চার রয়েছে বলে জানান মার্কিন আন্ডার সেক্রেটারি নুল্যান্ড। আমেরিকার বিভিন্ন সংকটে বাংলাদেশ আমেরিকার পাশে ছিল জানিয়ে বাংলাদেশের জনগণের প্রতি এ সময় তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
