আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির ছয় বছর পূর্বে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে মহান একুশে পালনে বিশ্বজিত সাহার নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, মুক্তধারা ফাউন্ডেশন বিদেশে রাষ্ট্রদূতের ভূমিকা পালন করে চলেছেন।
২৭ ফেব্রুয়ারি বিকেল চারটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, বাংলাদেশ-এ ‘শেকড়ের সন্ধানে’ আয়োজিত জাতিসংঘের সামনে একুশে উদযাপন সংক্রান্ত আলোচনা সভায় মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেকড়ের সন্ধানের আয়োজনে ও শাহ্ গ্রুপ, নিউ ইয়র্ক-এর সহযোগিতায় আয়োজিত ‘জাতিসংঘের সামনে একুশে উদযাপন’ শীর্ষক এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশ্বজিত সাহা অনেক কিছু করেছেন। তার মধ্য থেকে কয়েকটির কথা যদি বলি, প্রবাসে বাংলা ভাষার চর্চা ও মর্যাদা বৃদ্ধিতে পথপ্রদর্শকের ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন। তিনি নীরবে কাজ করে সবাইকে সংযুক্ত করেছেন। মুক্তধারা নিউ ইয়র্ক, মুক্তধারা ফাউন্ডেশন ও বিশ্বজিত সাহা একে অপরের পরিপূরক।
ডা: দীপু মনি বলেন, একুশের আন্তর্জাতিকীকরণের স্বীকৃতিতে ২০২০ সালে বিশ্বজিত সাহার আবেদনে নিউ ইয়র্ক স্টেট সিনেটে জেসিকা রামোসের মাধ্যমে উত্থাপিত একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে রেজুলেশন পাস করা হয়। কি করে মার্কিন যুক্তরাষ্ট্রের মূলধারার মানুষগুলোকে তিনি এর সঙ্গে যুক্ত করে ফেলেছেন সেটা নিশ্চই খুব সহজ কাজ ছিল না। তিনি এই অসাধ্যকে সাধন করেছেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে একুশে ফেব্রুয়ারি পালনের উদ্যোক্তা বিশ্বজিত সাহা। তিনি তার প্রবন্ধে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালি চেতনা মঞ্চের যুগপদ চলার ৩০ বছরকে অভিবাসী সমাজে একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে ২০২০ সালে নিউ ইয়র্ক স্টেট সিনেটে পাশকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রেজুলেশনটি ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংরক্ষণের জন্য শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।
বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক মো: বেলায়েত হোসেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও নিউ ইয়র্কের সাবেক কনসাল জেনারেল এম শামসুল হক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক শেকড়ের সন্ধানের সহসভাপতি আজম শেখ।
অভ্যর্থনায় ছিলেন শেকড়ের সন্ধ্যানের সাধারণ সম্পাদক আহমেদ হক।
More Stories
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার...
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
