ঢাকাস্থ সৌদি দূতাবাস গত সপ্তাহে মোট ৩৮ হাজার ওয়ার্কিং ভিসা ইস্যু করেছে। এরমধ্যে গত বৃহস্পতিবার এক দিনে সর্বোচ্চ সংখ্যক ভিসা ইস্যু করেছে দেশটির দূতাবাস। ওই দিন ইস্যুকৃত ভিসার সংখ্যা ছিল ১২ হাজার ৩০০টি।
বুধবার (২ মার্চ) ঢাকাস্থ সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহিলান।
রাষ্ট্রদূত বলেন, গত সপ্তাহে সৌদি দূতাবাস ৩৮ হাজার ভিসা ইস্যু করেছে। আর এক দিনে গত ২৪ ফেব্রুয়ারি ১২ হাজার ৩০০ ভিসা দেওয়া হয়েছে। এটি একটি রেকর্ড। প্রতিদিন আমরা গড়ে ছয় হাজারের মতো করে ভিসা প্রদান করছি।
গত ৫ বছরে সৌদি দূতাবাস বাংলাদেশি নাগরিকদের জন্য ১৪ লাখ ভিসা ইস্যু করেছে বলেও জানান রাষ্ট্রদূত দাহিলান।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বলছে, করোনাকালে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি কর্মী সৌদি আরব গেছেন। গত বছর দেশটিতে গেছে ১ লাখ ৪৪ হাজার ৩৯৪ জন কর্মী। এর আগের বছর ২০২০ সালে দেশটিতে যান ১ লাখ ৬১ হাজার ৭২৬ কর্মী। সব মিলিয়ে দেশটিতে এখন পর্যন্ত ৪৩ লাখ ৫৫ হাজার ৭০৮ জন কর্মী গিয়েছেন। বর্তমানে দেশটিতে প্রায় ২৩ লাখের বেশি বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন।
রাষ্ট্রদূত বলেন, করোনার কারণে ভিসা ইস্যুর পরিমাণ কমে যায়। এখন আবার ভিসা ইস্যুর পরিমাণ বেড়েছে। আমরা এখন দক্ষ শ্রমিক নিয়োগে গুরুত্ব দিচ্ছি।
করোনা পরিস্থিতি বিবেচনায় সৌদি সরকার এখনো হজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানান রাষ্ট্রদূত।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
